১৪ ই ফেব্রুয়ারি ২
- আমিনুর রহমান (তপু রায়হান)

টাইমপাসের চলছে সময়
নেইতো প্রেমের মন
ফাঁদ পাতা নকল প্রেমে
হচ্ছে নারীর সম্ভ্রম হরন।

প্রেমের ফাঁদে বালিকারা
হচ্ছে সস্তা কথায় বলি
দেহ ছাড়া প্রেম জমেনা
কত্তো!মিথ্যে ফাঁকাবুলি।

প্রতারণার এই দুনিয়ায়
উঠে গেছে বিশ্বাস
সাবধান না থাকলে পরে
জুটবে কঠিন পরিহাস।

মিষ্টি কথার খুদে বার্তা 
দুষ্টু-মিষ্টি আলাপন,
না জেনে মন দিওনা
করোনা গল্প-কথোপকথন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026