সেদিনের আশায়
- আমিনুর রহমান (তপু রায়হান)
সেদিন আর আসবে কবে
যখন সবাই মানবিক হবে
দু:খ-কষ্ট,যাতনা নাহি রবে
মুখে হেসে আঘাত সবে।
সেদিন আর আসবে কবে
সবাই সুখের গান গাবে
খাদ্য ভাগ করে খাবে
ধনীর সম্পদ গরীব পাবে।
সেদিন আর আসবে কবে
সবাই সবার ভাল চাবে
কাউকে কষ্ট নাহি দেবে
সোনার মানুষ হবে ভবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।