নূতন সৈকতে
- এ কে সরকার শাওন - আপন-ছায়া

কত দিন পরে ঘুরে ফিরে
চেনা মানুষের দেখা
নূতন কোন সৈকতে,
কিছুটা সময় একসাথে!

চায়ের চুমুকে কিছু কথা,
অতঃপর আবার বিরহ ব্যাথা
এবার আসি তবে;
আবার নিরন্তর ছুটে চলা
আপন আপন কক্ষপথে!

পিছনপানে তাকানো
যায় না যে কোনমতে!
মনের মুকুরে গেথে যায়
ঠাঁই পায় সোনালী স্মৃতিতে!

হৃদয়হীন বিশাল মহাকালের
যা অতি তুচ্ছ নগন্য!
ক্ষুদ্র মানুষের বিশাল হৃদয়ে
তা চির ভাস্বর অনন্য!

শাওনাজ ঢাকা।
০৫.০২.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026