স্বপ্নের জাল বুনি
- আমিনুর রহমান (তপু রায়হান)

ওরা সবাই স্বপ্নের ফেরিওয়ালা
সমাজতন্ত্রীরা বলেছিল সাম্যবাদী সমাজ দেবে
ওরা ও লুটেরা হলো
সর্বস্ব কেড়ে নিলো আমাদের।
পূর্ণ সমাজতন্ত্র কবে আসবে?

ধর্মনিরপেক্ষ দেশ দিতে চাওয়া রাজনীতিবিদরা স্বপ্ন দেখিয়েছিল সবার নিরাপত্তা দেবে
কিন্তু সেদিন আর আসেনি ফিরে।

ধর্মীয় মোল্লাগোষ্ঠীও স্বপ্ন দেখায় সোনালী এক দিনের
যেখানে কোন অন্যায়-অবিচার থাকবেনা
রক্তাক্ত কারবালা আর খেলাফতে রাশেদার জুলুমত তবে কিভাবে নিভবে?

ধর্মের দেয়াল টপকে মানবতার শপথে দীক্ষিত মানুষের পরিচয়ে বাঁচার স্বপ্ন দেখানো
কমরেড নিজেই উগ্র দর্শনে জড়িত
অপরের মত সহ্য করার মানসিকতা নেই কারোরই
তাহলে ধর্মজীবিরা কি মানুষ নয়?

কতক রাজনীতিক নেতা সোনার দেশ উপহার দিতে চেয়েছিল
সে আশায় গুড়েবালি
আর কতো রক্ত ঝরলে সেই দিন আসবে?
কত-শত প্রতিশ্রুতি ফেলে
রাজা গুটিবাজির খেলা খেলে।

স্বপ্নের ফেরিওয়ালাদের গন্তব্যই যখন ঠিক নেই
ছাপোষা নিরিহ জনগন কি বুঝবে?
জনগন লড়তে জানে,মরতে জানে নেতার জন্য
দর্শনের জন্য
তবুও কি সুখের দিন ফেরে?

স্বপ্ন সবাই দেখায়
হোক প্রেমিকা-বক্তা-নেতা
হোক বন্ধু-স্বজন আর মাতা-পিতা
হোক শিক্ষক-সমাজপতি
সবাই স্বপ্ন দেখায়
স্বপ্ন-আবেগ চুরি করে আমাদের
না বুঝেই ছুটে চলি স্বপ্নের পথে
জানিনা তার ঠিঁকানা কোনখানে।

স্বপ্ন পূরণ সেতো অধরা
স্বার্থ ছাড়া স্বপ্ন পূরণ অসম্ভব
উগ্রবাদী দর্শন ধব্বংস করে মানবতা
রক্তের বন্যা বয়ে যায় সাধারণ জনগনের
গলাফাটা জ্বালাময়ী  বক্তব্য দেয় মুনাফাখোরের দল।

ওরা সবাই স্বপ্নের ফেরিওয়ালা
শুধুই স্বপ্ন দেখাতে পারে
কেউ পরকালের বাহাত্তর যৌবনা হুরীর
কেউ শরাব-অর্থের-নয়তো বেশ্যা নর্তকীর
ওরা স্বপ্ন দেখায় ;আমরা মোহাবিষ্ট হয়
মারামারি-ঝগড়াঝাটি করি রাত্রিদিন
ওদের সবচেয়ে বড় হাতিয়ার নির্বোধ জনতা।

রাত্রিদিন স্বপ্নের বিক্রি হয়
এককাপ চায়েও ভোট বিক্রি হয়
ভোট সেতো বেশ্যা আর শিক্ষিতের মর্ম বোঝেনা
মাথা গুনে শুধু
গনতন্ত্র সেতো অযোগ্যদের শাষণ
রাজতন্ত্র সেতো বংশাক্রমিক সৈরাচারী শাষণ
খিলাফততন্ত্র সেতো বিরুদ্ধ দমনের মন্ত্র
সমাজতন্ত্র সেতো ফকিরশ্রেণীর নামে গুটিকতকের শোষণ
পুঁজিবাদ সেতো শ্রেণীশোষণের যন্ত্র।

সবাই স্বপ্ন বুনে দেয়,দর্শন বুনে দেয়
মস্তিস্ক বিভ্রান্ত করে দেয় গুটিপোকার মতো
কিলবিল করে রাজনৈতিক দর্শন
মনে বাঁজে নেতার ভাষণ
স্বপ্নের পথে,স্বপ্নের সাথে
চলছে সবাই পাগলের বেশে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026