নিয়তি
- আমিনুর রহমান (তপু রায়হান)

কি যে আপদ!
পড়ছি আমি এ কোন ফাঁদে
ঘুমের ভেতর দেখছি আমি
আমার লাশ আমার কাঁধে!

পরের ছেলে খুনের দায়ে
যখন তুমি জেলে
বাবার কষ্ট বুঝতে তুমি
খুন হলে তোমার ছেলে।

ভাই হয়েও এড়িয়ে যখন
বুঝবে হারালে ভাই
বিপদ-আপদে ভাই ছাড়া
আপন কেহ নাই।

বোনের মতো আপন বন্ধু
দরদ পাবে কোথা
মায়ের মতো মমতা দিয়ে
বোঝেনা কেউ ব্যথা।

বউয়ের মতো সঙ্গী হয়না
দু:খ-কষ্টের চলার সাথী
খুঁনসুটি-ঝগড়া,আদরে
সেইতো আশার বাতি।

যাকে নিয়ে আজ তুমি
করছো অবহেলা
সেও আপন হতে পারে
ফুরিয়ে যাবার বেলা।

কাঁদালে কাঁদতে হবে
প্রকৃতির অমোঘ নিয়ম
কিছু সময় বড়ই কঠিন
হয়না স্বল্পতে পূরন।

তোমার সন্তান তোমায় দেখে
সব ব্যবহার নিচ্ছে শিখে
তুমি যখন বৃদ্ধ হবে
তখন সেগুলো ফিরে পাবে।

আজ যাকে দিবে ব্যথা
যাকে নিয়ে মন্দ কথা
সে তোমায় ভুলবে আগে
চুপ থাকবে অভিমান-রাগে।

কখন কাকে কি প্রয়োজনে
লাগতে পারে কাজে
জানতে যদি পারতে কিভাবে
আচরণ করতে বাজে?

বাবা-মায়ের ভক্তি করে
পেতে পারো মুক্তি
বিপদ হতে রক্ষা পেতে
অর্জন করো শক্তি।

সাহস নিয়ে এগিয়ে চলে
বাঁধার পাহাড় পায়ে দলে
খুঁজতে মুক্তো ঝিনুক হতে
অনেক হাসির ঝর্না পেতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।