মুসলিম ঐক্য
- আমিনুর রহমান (তপু রায়হান)

দুনিয়ার সব মুসলমান এক হও
সব ভেদাভেদ যাও ভুলে যাও
মুখে আল্লাহু আকবার ধ্বনি তোল
সমস্ত মতানৈক্য ভোল।

এক কালেমা,এক নামায,এক তরীকা দ্বীনের
এক আল্লাহ,এক নবী,এক উম্মত নবীর
মতপার্থক্য সেতো থাকতেই পারে
তাই বলে মুসলিম কাফির হয় কি করে?

কারোর আমল ভাল বেশি,হয়তো কারো কম
তাই বলে মুসলিম নয়তো ইসলামের দুশমন
বিরোধ সংঘাত ত্যাগ করে এক হয়ে যাও সব
এক ময়দানে শামিল হয়ে বাতিল প্রতিরোধ।

নাস্তিক-মুরতাদ,কাফের-ইহুদী শত্রু ইসলামের
চারিদিকে দেখ কান্নার ধ্বনি ভাসে মুসলিমের
কি হবে বলো ফতোয়া নিয়ে করে বাড়াবাড়ি?
যদি মুসলিম হয়ে যায় শেষ;দুনিয়া ছাড়াছাড়ি।

ফতোয়া দিয়ে মুসলমানকে কাফের বলা নয়
ভুল সেতো সবার আছে;শুধরে দিতে হয়
ভালবাসা দাও,বিদ্বেষ নয়,করোনা বিষোদগার
মুসলমান হয়ে আলেমদের রেখনা কারাগারে।

সত্যর পাখি বারবার ফিরে গাইবে দ্বীনের গান
প্রতিবাদ সেতো করবেই,আছে যার ঈমান
কখনো সেতো হতে দেবেনা নবীজির অসম্মান
নিজ জীবন বিপন্ন করেও রাখে দ্বীনের মান।

অনৈক্য,বাহাস,মুনাজারায় কভু হয়না সমাধান
দলীয় বিভেদ দ্বীন ইসলাম করেছে খানখান
কেউ নিয়েছে হাতে তাসবিহ,কেউ তরবারি
গোটা দুনিয়ার মজলুমের দেখ আহাজারি!

জালিমের জুলুমে করছে সবাই ফন্দি-ফিকিরি
সিংহের জাতি শৃগালের মতো হয়েছে ভিখিরি
ঈমানী জজবা আবদ্ধ এখন বক্তৃতা-মজমায়
ইহুদি-খ্রিষ্টান ঐক্য হলো,মুসলিমের খবর নাই।

মিলে-মিশে যদি হতো সত্য প্রতিষ্ঠার সংগ্রাম
কখনো কভু মিটে যেতনা বিশ্বনবীর পয়গাম
মুসলিম তুমি,মুমিন তুমি,হয়োনা মুনাফিক
কাফেরের তালে এক হয়ে বলোনা সব ঠিক!

হও তুমি যে দলেরই পরিচয় যখন মুসলমান
আল্লাহু আকবার ধ্বনিতে কাঁপাও ময়দান
সবাই তো মুমিন-মুসলিম,সবার ধর্ম ইসলাম
তবে কেন ঐক্যর পথে এতো এতো ব্যবধান।

ব্যক্তিপূজা,দলীয় পূজা,ভ্রান্ত মত-পথ ভুলে
এসো সবাই এক হয় মদিনার নবীর কুলে
ধরনীতে আসবে আবার শান্তির-সুখের দোলা
আলোর নিশান পাবে যত আছে পথভোলা।

সবাই মিলে গড়ি মহল ইসলামের শক্ত নীড়
চতুর্দিকের সকল মানুষ করবে ইসলামে ভীড়
মুয়াজ্জিন দিনে পাঁচবার ডাকে মধুর সুরে
সব বিভেদ ফেলে ছুটি আল্লাহর মসজিদ ঘরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026