আয়োজন
- আমিনুর রহমান (তপু রায়হান)

সেদিন আসবি বলেছিলিস
আমি তোর জন্য
সমস্ত দিন রাত্রিকে নিমন্ত্রন করেছিলাম

কত ফুলের আয়োজন করেছি
বসন্তের ফাগুন হাওয়া
সাগরের উত্তাল ডেউকেও নিমন্ত্রন করেছিলাম

তুই আসিসনি কেন?
তোর বুঝি কাজ ছিল!
ভুলে গিয়েছিলিস!

আমার সব আয়োজন কেমন যেন পানসে হলো
জানিস,খুব লজ্জা পেয়েছিলাম
আমন্ত্রিত অতিথীরাও অনেক লজ্জা পেল

তোর অপেক্ষাই থাকতে থাকতে
ফুলের হাসি শুকিয়ে গেছে
রংধনু নিভে গেছে

মেঘ কাঁদতে কাঁদতে বৃষ্টি ঝরালো
পাহাড় কাঁদতে কাঁদতে ঝর্না
বলতে পারিস কেন এমন করেছিলিস?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।