অপেক্ষার প্রহর
- আমিনুর রহমান (তপু রায়হান)

অপেক্ষার চেয়ে কষ্ট আর কিছুতেই নেই
দীর্ঘ অপেক্ষা শেষে পাওয়ার চেয়ে বড় প্রাপ্তিও বোধহয় আর নেই
ঘন ঘন সময় দেখা
মনে জল্পনা-কল্পনা করা
সাঁজবে কি পরীর মতো
শাড়ি নাকি সেলোয়ার-কামিজ পরবে?

অপেক্ষা করতে করতে বেলা প্রায় শেষের দিকে
এদিকে দক্ষিনের মানুষ পুবে চলে গেছে হয়তো
একটা কাক উড়ে গেছে শালগাছের পাশ দিয়ে
কপোতাক্ষ ট্রেন পৌছে গেছে আরেক ষ্টেশনে
যার আসার কথা সেই আসেনি
পুরনো বটগাছের সাথে কথা বললাম
সেও বললো আসবেনা।

অপেক্ষার প্রহর সহজে শেষ হয়না কখনো
হয়তো জ্যামে আটকে গেছে
পথে-ঘাটে যা জ্যাম!আটকে পড়লেই ঘন্টা পার!
চলে যাব? সে যদি এসে আমাকে না পায়!
হয়তো ভাবতে পারে আমিই আসিনি
আমি অনন্তকাল অপেক্ষা করতে থাকবো
একদিন এসে ঠিক বলবে,'এতো সময় অপেক্ষা করেছ?'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026