অবন্তী,ভালবাসি বলবে??
- আমিনুর রহমান (তপু রায়হান)

অবন্তী,তোমাকে বুঝতে পারিনা একটুও
তোমার চোখে চোখ
রংধনু হাসি
কপালের টিপ
শাড়ির আঁচল
কোন কিছুই বুঝতে পারিনা।

চাঁদের সাথে পাল্লা দিয়ে হাসো
মেঘের সাথে অভিমান করে কাঁদো
কখনো মিছে অভিমান
খুনসুটি
ঝগড়া
তবুও বলোনা কখনো ভালবাসি।

ইদানীং ভালবাসি ডাকটা শুনতে খুব ইচ্ছে
যেন কতকাল শুনিনি
যেন কতকাল অপেক্ষা করছি
ভালবাসলে কেন বলা যায়না ভালবাসি
ভালবাসি বলাটা কি দোষের?
একবার ভালবাসি বলবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026