ছাদির ভাইয়ের জন্মদিন
- আমিনুর রহমান (তপু রায়হান)
বাইশে ফেব্রুয়ারির
আজকের এই দিন,
প্রিয় ছাদির ভাইয়ের
শুভ জন্মদিন।
বসন্তের এমন দিনে এসেছে
ফাগুনের রঙে রাঙাতে,
অন্ধ মরিচা ধরা কঠিন মনে
ছন্দসুরে ঘুম ভাঙাতে।
তোমার প্রিয়,আমার প্রিয়
ছড়ার কবি,গানের কবি,
ছন্দের জাদুকর ছাদি ভাই
রংতুলি দিয়ে অাঁকেন ছবি।
সদা থাকেন প্রফুল্লচিত্তে
হাসি থাকে নিষ্পাপ মুখে,
স্রষ্টার কাছে করি কামনা
ছাদি ভাইয়া থাকুক সুখে।
অভিমানে কখনো কোনদিন
যায়না যেন মোদের ভুলে,
পাশাপাশি থাকবো চিরদিন
কখনো দূরে যাবোনা চলে।
জন্মদিনে দেবার মতো
নেইতো কিছুই আর,
আছে বুকভরা ভালবাসা
তাই দিলাম উপহার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।