পারাপার
- আমিনুর রহমান (তপু রায়হান)
পারাপার
আমিনুর রহমান (তপু রায়হান)
কেমনে হবো পার,উথাল সাগর পারাপারে
ঔ পারে মোর প্রিয়সখা ডাকে বারেবারে
বারবার মন ঔপারে চায়,ঔপারে চায় ফিরে
অপার প্রেমের সুধা করি পান শুধু তারেই ঘিরে।
ভুল বুঝোনা,নীল নয়না;ভুল বুঝোনা মোরে
ভালবাসি কতখানি বুঝবে কেমন করে?
পড়ে ছিলাম ধূসর আলোর অন্ধকারে
তুমি এসে প্রাণ জুড়ালে,ভব অকূল পারে।
নিশির পাখি,স্বপ্নসাথী;এসো ঘাটের পারে
ক্লান্ত-পরিশ্রান্ত আমি,দাঁড়িয়ে তোমার দ্বারে,
আসবে কখন;দেখবো তোমায় পরানভরে
ভালবেসে,অবশেষে চুপে হৃদয় নিলে হরে।
অকূল সাগর দিলাম পাড়ি তোমায় স্মরে
ডাকি আমি দিবা-রাত্রি কোকিলের সুরে সুরে
গান ভাসে আজ;সুর উঠেছে বীণার তারে
কোনমতেই পারিনা থাকতে দূরে দূরে সরে।
ভাসাই তরী দূর সুদূরে তোমার খেয়াপারে
না পেলে চলে যাবো;লুকাবো পরপারে
প্রেমা,ভাসাও না হয় ডোবাও একেবারে
হোক বসন্ত আয়োজন,না হয় যাক ফুল ঝরে।
সারাক্ষণ উদাস মন উথাল-পাথাল করে
ডেকে নাও প্রাণসখী,তোমার সুধা সিন্ধুতীরে
তারার ভিড়ে চাঁদ হয়ে যাও তুমি কেমন করে
নীলপরী হয়ে আসো আমার ঘুমের ঘোরে।
প্রেমময়ী,গল্প-কথা হবে;এসো বসন্তসমীরে
মনে হয় কতযুগ-কতকাল দেখিনি তোমারে
কোন মায়ায় বাঁধলে তুমি স্নেহ-প্রীতির ডোরে
এসো কাছে ভালবেসে;মত্ত করো উদাসীরে।
(তুমি আমি কাব্যর সংক্ষপিত)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।