ঘাম বেচা টাকা
- শেখ মাফিজুল ইসলাম

মাছ-মাংশের স্বাদ জিবেই আর জমে ওঠে না;
ক্যামন যেন পানসে ঠ্যাকে, এত বলি গিন্নীকে
ফ্রেশ মন নিয়ে ফ্রেশ তেল দিয়ে ছাঁকা তেলে
পুঁটি মাছ ভাজো; কথায় আছে-‘মাগুর মাছের
ঝোল আর ভর-যুবতীর কোল’ নাকি সমান
স্বাদের, প্রমাণ পেলাম না আজো; দাদির হাতের
সরষে-ইলিশের স্বাদ এখন তো মৃত-স্মৃতি; বাচ্চারা
কিছু খায়, কিছু ছড়ায়, কিছু মাখে, কিছু চাখে,
বাকী অংশ খাবার জন্য পোষা কুকুরকে ডাকে।
এ নিয়ে কত বকাঝকা করেছি ওদের মাকে; তবু হুঁশ হয় নি,
বলেছি ‘যে-রাঁধে সে চুলও বাঁধে’ ফল হয় নি।

যখন ঢেকুর তুলি মাছের আঁশটে গন্ধ আর মাংশের
বদকা গন্ধ আবার ফেরত যায় নাকে, কি অস্বস্তিকর
দোস্ত! গিন্নীকে বলি, খেটেখুটে চাটনী বানাও, কানেই
তোলে না আমার কথা;

পাশের-দোস্ত এবার মুখ খুললো- ‘দ্যাখ দোস্ত মোটা দরের
চাকরী করিস হাতে সুখের চাবি, শুনছি পকেট কাটা ছেড়ে
দিয়ে তুই পুকুর চুরিতে যাবি’; বলি কী দোস্ত, ‘শরীরের ঘাম
বেচা টাকায় ডাল-ভাত কিনে খা, দ্যাখ রসনা তৃপ্ত হয় কি-না’ --।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026