দালালি ব্যবসা
- আমিনুর রহমান (তপু রায়হান)

এ আজব দেশের কি হলোরে ভাই!
যেথায় যায় দালালের দেখা পাই,
সেদিন গেলাম পাসপোর্ট অফিসে
কাগজপত্র নিতে দালাল আছে বসে।

ধান-পাট বিক্রিতেও দালাল
কোট-কাছারিতেও আছে
গেলাম কোরবানির পশুর হাটে
দালাল দেখি ঘুরছে পাছে।

দালাল ছাড়া হয়না এখন কিছু
বিয়ের পাত্র-পাত্রির দরকষাকষি
মনের সাথে হয়না মনের মিল
কাজ ফুরালে দে ছুট অবশেষি!

মাঠে-ঘাটে-পথে-হাটে দালাল
আছে পার্ক-রেস্তেরা আর ঘরে
কুটনীতিক আর উকিল দালালে
আইনের কাঠি ও নড়ে-চড়ে।

প্রেম-ভালবাসাতে ও দালাল আছে
তাই বুঝে করো মনের বিনিময়
না হয় জীবন হবে বিপন্ন-বিধ্বস্ত
জনমের মতো হতে হবে অসহায়।

বিজ্ঞাপন দিয়েও দালালি চলে
আমরা বেচারা নিরীহ জনগন
যে যা বুঝাই তাই ঠিক ঠিক বলি
অন্যর কথায় সহজেই হয় সম্মোহন।

কিছু দালাল এখন ক্রয়-বিক্রয়ের মাধ্যম
কেউ করে অন্যায়ভাবে পক্ষ সমর্থন
দালাল দেখায় মিথ্যা আশ্বাস-প্রলোভন
তাদের ফাঁদে প্রবাসে নারীকর্মী নির্যাতন।

দালালি বাসের টিকেট,ট্রেনের টিকেটে
আছে সিনেমা আর খেলার টিকেটে
প্রবাস পথেও দালালি চলে নিত্যদিন
কোটি টাকা পাচারকারির পকেটে।

দালালচক্র ঘুরছে এখন গ্রাম-শহরে
হাজার মানুষ সর্বসান্ত পড়ছে খপ্পরে
গরু-মাছের বাজার কোথাও বাদ নাই
প্রতারণা করে উভয়পক্ষের টাকা খায়।

জমি ক্রয়-বিক্রয়,এমএলএমে দালালি
আর কতোকাল এভাবে মুনাফার বায়না
শেয়ার বাজার রাজনীতিতেও দালালি
ওহে মুনাফাখোর থামো;এবার দেখ আয়না।

শয়তানও টিটকিরি দেয় তোমাদের
তোমরা শত্রু দেশ ও জাতির
মুলা দেখিয়ে দাও কলা চিনি-জানি
ভেঙ্গে ফেলবো অন্ধকারের প্রাচীর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।