দিল্লীর মসজিদে হামলা কেন?
- আমিনুর রহমান (তপু রায়হান)

২৭.০২.২০২০
দিল্লীর মসজিদে হামলা কেন?
আমিনুর রহমান

ভিন্নমতের হলে যদি
মেরে ফেলতে হয়
তবে কিসের শিক্ষা পেলে
বর্নবাদী ধর্মান্ধ সম্প্রদায়!

ধর্ম ধর্ম করছো যারা
জেনো মানবধর্ম বড়
মানুষে মানুষে বিভেদ
সংঘাত-দ্বন্দ্ব ছাড়ো।

কে-সঠিক কেবা বেঠিক
এই হিসাব করো বন্ধ
তুমিই মানবিক জীব হলে
ভুলতে হবে সব দ্বন্দ্ব।

ধর্মের জন্য মানুষ মারা
নয়রে পুণ্যর কাজ
স্রষ্টা তোমার চাইনা রক্ত
চাই মানব ভক্তির সাঁজ।

ভুলে গিয়েছ স্মরণীয় ব্যক্তি
গান্ধী,বিবেকানন্দ স্বামীজির
তারা চাইনি বিভেদের দেয়াল
ক্ষতি করেনি মুসলিম জাতির।

তোমার বিশ্বাস থাক তোমার
পরের বিশ্বাস করো শ্রদ্ধা
পরের তরে জীবন করো দান
তবেই তুমি মহান যোদ্ধা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026