তোমরাই মরবে
- আমিনুর রহমান (তপু রায়হান)
তোমরাই মরবে
আল্লাহ,ভগবান,যিশু,ইশ্বর
সবাই নির্বাক চেয়ে রবে।
ক্ষত হবে মসজিদ,মন্দির
গীর্জা,প্যাগোডাসহ ধর্মসালা
আগুনে মানুষ পুড়বে।
অভিশাপের পরে অভিশাপ
গালির পরে গালি
বলো লাভ কি হবে?
আজ মসজিদ জ্বালালে
কাল মন্দির জ্বলবে
ধর্ম এভাবে কি রক্ষা পাবে?
মসজিদ মিনারে হনু পতাকা
কাল মন্দির গুড়িয়ে মসজিদ
পরশু কি হবে?
ভুলে গিয়েছ পরিচয়
বোধহীন হিংস্র কুত্তার দল
ভাগ্য এমন তোদেরও মিলবে।
তোমরাই মরবে শুধু
স্রষ্টা নামে কেউ আসবেনা
শুধু তোমরাই মরবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।