শর্ত প্রযোজ্য
- আমিনুর রহমান (তপু রায়হান)

প্রকান্ড বিলবোর্ড
ফ্রি আর ফ্রির মেলা
ভেতরে প্রবেশ করে দেখি
আছে ছোট্ট শর্তের খেলা।

প্রেম-ভালবাসাতে ও
একশত এক শর্তের রাজ্য
যৌথকাব্য প্রকাশ
সেখানেও শর্ত প্রযোজ্য।

শর্ত ছাড়া পৃথিবীতে
হয়নি আগমন
পরজনমে ও মুক্তিলাভে
করতে হবে গমন।

শর্তের ফাঁদে অর্থক্ষয়
বৃথা সৃষ্টি মনন
শর্ত ছাড়া মেলেনা ভাই
কোন কার্যকরণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।