বায়ান্নর ফেব্রুয়ারি
- আমিনুর রহমান (তপু রায়হান)
বায়ান্নর ফেব্রুয়ারি যেন পাতা ঝরা বাঁশি
ফাগুনের আগুনে তবু পলাশ ফুলের হাসি
ওরা চেয়েছে মায়ের মুখের ভাষা নিতে কেড়ে
বাংলা মায়ের দস্যি ছেলে সহজে দেবে কি ছেড়ে?
মরতে রাজি প্রয়োজনে,ভাষা মোদের প্রাণ
হতে কভু দেবনাতো বাংলাভাষার অপমান
যতই চালাও মেশিনগান,বুলেট আর গুলি
কন্ঠস্তব্ধ কভু হবেনাতো,বলবোনা উর্দু বুলি।
ভাষার তরে মিছিল হবে আয় ছুটে রাজপথে
প্রতিবাদ আর প্রতিরোধে রুখতে হবে হবেই
রফিক,শফিক,সালাম,বরকত ওরা আমার ভাই
ভাষার তরে জীবন দেবার মতো শ্রেষ্ঠত্ব আর নাই।
ছাত্র,ব্যবসায়ী,প্রবাসী ছুটে এলো মাতৃভাষার টানে
জীবন দিয়ে প্রমাণ করলো দেশপ্রেমেরই মানে
বুলেটবিদ্ধ ঝাঁঝরা শরীরে তবুও মুখে হাসি
বাংলা আমার মায়ের ভাষা,মাকে অনেক ভালবাসি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।