আমি চাই
- আমিনুর রহমান (তপু রায়হান)
আমি চাই
কেউ আমাকে বুঝুক
আড়াল হলে খুঁজুক
বৃষ্টিবেলায় ভিজতে
আমার রঙে সাঁজতে
আমাকে বাঁধতে প্রেমের ডোরে
চুমু আঁকবে ঘুম আড়ষ্ঠ ভোরে
হবে স্বপ্নের সাথী
আঁধার ঘরের বাতি
কান্না-হাসির কারন হবে
মেঘ-পাহাড়,ঝর্না হবে
আমি থাকলে দূরে
যাতনা-বিরহে যাবে পুড়ে
আমি থাকলে পাশে
গল্প-কাব্য,গানে হাসে
আমি চাই
সে শুধুই আমার হোক
ভালবাসা দেবো আমার সবটুক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।