আইন
- আমিনুর রহমান (তপু রায়হান)

এইদেশে ভাই নাইরে এখন আইন
তার জন্য আছে আইন,যে গুনে ফাইন
কোট-কাচারি,পুলিশ-উকিল,ম্যাজিষ্টেট
সঠিক বিচার পেতে খসাতে হয় পকেট।

নির্দোষ দোষী হওয়া দুই মিনিটের মামলা
ওদের পকেটে আছে বড় সরকারি আমলা
আমলা নয় ওরা প্রতিবন্ধী বুদ্ধিজীবি কামলা
টাকা পেলে কুলুপ আঁটে এবার নিজে সামলা!

আইন দেখানো মানুষগুলো করে বেআইনি কাজ
জনগনের সামনে দেখায় দরবেশ দরবেশ সাঁজ
সাদা পোশাকে কাদা মনে ধরে নেতার আসন
জনগনকে মন্ত্রমুগ্ধ করতে দেয় জ্বালাময়ী ভাষন।

কি বলবো ভাই অযোগ্যদের দুর্নীতি আর শাষন
বিচারের বানী নিভৃত কাঁদে,চলে দু:শাসন
এভাবে আর কতকাল,আর কতকাল চলবে
কবে দেশপ্রেমিক নেতা জনতার হয়ে বলবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026