খাদ্যচক্র
- আমিনুর রহমান (তপু রায়হান)

এ পৃথিবীর অর্ধেক সৃষ্টি ভোজন রসনার
কতো রকম,কতো স্বাদের বাহারি আহার
মেয়ে মানুষ পৃথিবীর সবচেয়ে কমদামি খাবার।

ধর্ষকদের জাত নেই
মুখোশেও যায়না চেনা
মান যায়না তাদের;সবই টাকা দিয়ে কেনা।

মেয়ে পটানোর জন্য ও আছে
একদল প্রেমিক দালাল
যাদের কাছে সব অপকর্ম করা হালাল।

অভিজাত হোটেল,বিলাসবহুল বাড়ি
খদ্দের বড়লোক,ততাদের আছে দামি গাড়ি
কলেজ ছাত্রীরাও সেখানে বিক্রি হতে দিচ্ছে পাড়ি।

মুখোশের আড়ালে ভরে গেছে জানোয়ার
সতীত্ব হারিয়ে নারীরা সতীত্বহীন
নকল প্রেমের ফাঁদে করছে জীবন-যৌবন বিলীন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।