মহাপ্রেমিক
- আমিনুর রহমান (তপু রায়হান)

আমি বারবার প্রেমে পড়ি
বারবার ভালবাসি
একবার একেকজনকে
ক্লাস ফোরে নতুন একটা মেয়ে ভর্তি হলো
চেহারাটাও অনেক ভাল
কেন জানি তাকেও ভাল লেগে গিয়েছিল
ক্লাস ফাইভে একটা মেয়ে আমাকে ভালবাসে বলতেই তাকে সবার সামনে চড় দিয়েছিলাম

ক্লাস সিক্সে যে মেয়েটা ভালবাসি বলেছিল
তাকে মোটেও ভাল লাগতোনা
তবুও কেউ আমাকে ভালবাসে জানলে ভাল লাগতো
আমি তখন অন্য স্রোতে ভেসে চলি
হেসে চলি,ভাললাগার মোহ টানলো ক্লাস নাইনে
একজন আমাকে প্রচণ্ড ভালবাসে,কথা বলি
আবার আমি আরেকজনের পিছু চলি।

ভালবাসার আবেগ বুঝতে পারি ক্লাস টেনে
চরম ভালবাসা,চরম অনুভূতি
বেদনা-কষ্টের একঝাঁক পায়রা উড়ে আকাশে
প্রথম প্রেম,প্রথম বিরহ,প্রথম বাঁধার পাহাড়
প্রথম হারিয়ে ফেলা ভালবাসার নীল কষ্টের দাগ
তবুও পথ চলা থেমে থাকেনি
তেমন অন্ধের মতো ভালবাসতে না পারলেও
সতর্ক প্রেম করেছি অনেক।

কারোর কাছ থেকে প্রেম শিখলাম
কারোর কাছ থেকে ভালবাসা
কারোর কাছ থেকে স্বপ্ন দেখা শুরু
কারোর কাছ থেকে জানলাম বেদনায় পোড়া হগ্ধ মনের হাহাকার কেমন।

ঘন্টার পর ঘন্টা কথা,মাঝে মাঝে দেখা
এমন প্রেম এসেছে বহুবার
কারো সজল চোখ,কারোর মায়াবী মুখ
কারোর গোলাপী ঠোঁটের প্রেমেও পড়েছি বহুবার
একতরফা,একপলক দেখার মুগ্ধতাও ঘটেছে
মনে মনে কল্পনা করেছি শুধু একটা রাতের জন্যও
স্বপ্নে ও দেখেছি,কামনা ও করেছি হাজারবার
আমি মহাপ্রেমিক,ভালবেসেছি বারবার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026