তোমাকে দেখার পর
- আমিনুর রহমান (তপু রায়হান)

তোমাকে না দেখলেই ভাল হতো
ভুলে ছিলাম স্মৃতিগুলো
অবশ্য ভুলে যায়নি সব
তবুও আড়ালে থাকলে কষ্ট কম হয়

একপলক দেখার জন্য কতকাল প্রতীক্ষা!
অথচ দেখলেই এতো কষ্ট হয় কেন?
বুকের ভেতরটাতে চিনচিনে ব্যথা
যেমনটা শুরুর দিনগুলিতে হতো।

মনের নদীতে সাঁতার কাটো
বুকের মাঝে দপদপ করে হাটো
তবুও তোমাকে দেখতেই যতো ভয়
বলতে পারো, কেন এমন হয়?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।