কি কান্না দেখালে তুমি
- আমিনুর রহমান (তপু রায়হান)
কি কান্না দেখালে তুমি?
আমার ঘুম আসেনা
খেতে বসতে,চলতে-ফিরতে
মনে পড়ে ছলছল চোখ
মুছতে পারিনি তোমার কান্না
আফসোস কুরে কুরে খাচ্ছে আমায়
তুমি আছো কোথায় জানিনা
এখনো কি তেমন কান্না করো।
ব্যথিনী মুক্তার চোখের আড়ালের কান্না
নিরবে লুকানো কান্না
প্রতিবাদহীন আকাশের অশ্রুর কান্না
বালিশ ভেজানো কান্না সইতে পারিনা।
কি কান্না দেখালে তুমি
সহস্র জনম পরে ও ভুলতে পারিনা স্মৃতি
এতো কান্নায় ভেসেছিলে বুঝি
আমাকে চিরকাল কান্নার নদীতে ভাসাতে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।