জেগে ওঠো
- আমিনুর রহমান (তপু রায়হান)

জেগে ওঠো ছাত্রসমাজ
হিন্দু মুসলিম এক হও
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়
সন্ত্রাসীদের হটাও।

মসজিদ-মন্দির পাশাপাশি
ছিলে বন্ধু হয়ে মিশে
আমার বুকে রক্ত ঝরলে
তুমিও কষ্ট পাবে অবশেষে।

ভ্রাতৃত্ববোধে হিন্দু-মুসলিম
একই বৃন্তে ফোঁটা দুটি ফুল
কেউ নদীর এপার হলে
অন্যজন বিপরীত কূল।

বন্ধু মন কি কাঁদেনা তোমার
দেখে বোনের আহাজারি
কেউ বন্ধু-প্রিয় স্বজন তোমার
খুঁজে দেখো লাশের সারি।

কেমন করে নির্যাতন দেখেও
রয়েছ মুখ বুজে চুপ করে
পারতে কি থাকতে বসে
যদি তোমার ভাইকে নিতো ধরে।

বন্ধু,জেগে ওঠো আবার
সংঘাত-বিভেদ দুর করতে
ধর্মের মতপার্থক্য ভুলে
স্বপ্ন-সুন্দর পৃথিবী গড়তে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।