হারানো কিছু
- আমিনুর রহমান (তপু রায়হান)

কি যেন একটা হারিয়েছে আমার
খুব খুঁজেছি মনে মনে
পায়নি কখনো
তবুও খুঁজে যাই
যদি একবার ফিরে পাই

রাস্তাতে খুঁজি,পুরনো শিমুল তলে খুঁজি
সমুদ্রে,নদীর তীরে,বিলের ধারে
সেখানেও খুঁজি
কত চোখের মাঝে যে খুঁজেছি সেই হিসাবের তালিকা নেই আমার কাছে

হারানো কিছু পাবার আনন্দ কেমন জানিনা
খুঁজতে খুঁজতে যদি পেয়ে যাই তবে
পাগলের মতো নেবো বুকে জড়িয়ে
দীর্ঘ ক্লান্তি জমেছে আমার মনের ভেতর
কতদিন হতে এতটুকু পায়নি বিরাম

একটা হারানো মুক্তোর খোঁজে আর কতকাল
কতদিন কতরাত করেছি অপেক্ষা তবুও
মনে হয় বারবার কি যেন হয়েছে আমার
কি এক অপ্রাপ্তি, কি যেন অতৃপ্তি তাড়িয়ে বেড়াই
আমি স্বস্তি পায়না,ঘুমাতে পারিনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026