ভিন্ন ধর্মীয় মত শ্রদ্ধা
- আমিনুর রহমান (তপু রায়হান)
ভিন্ন ধর্মে না থাকলে শ্রদ্ধা
কেমনে করো প্রত্যাশা
পরকালে মিলবে কেমনে
স্বর্গে তোমার বাসা।
ধর্ম সবার চাই বন্ধন
নয়তো হিংসার রেশ
ধর্ম বর্ন নির্বিশেষে
মিলে গড়ি দেশ।
দেশের তরে,দশের তরে
জীবন করি দান
তবেই জীবন হবে সফল
হবে তুমি মহান।
ভিন্নমত আর পথ নিয়েই
ধর্মমতের শুরু
পরধর্ম মতকে শ্রদ্ধা করতে
দীক্ষা দেন ধর্মগুরু।
সব ধর্মের মূল উদ্দেশ্য
মানব জীবনের শান্তি
ধর্মের নামে চাইনা বিভেদ
চাইনা সংঘাত-অশান্তি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।