ভালবাসা কি পুরাতন হয় কখনো
- আমিনুর রহমান (তপু রায়হান)

ভালবাসা কি পুরাতন হয় কখনো?
ভালবাসা একইরকম থাকে
শুধু মানুষটা বদলে যায়
একজনের আদর আরেকজন পায়।

একজনের কপালের টিপ
আরেকজনের কপালে
একজনের মমতার বিভাজন
অন্যজনের মনে বিতরন।

ভালবাসা সেতো অসীম নদীর ঢেউ
যার জন্য সৃষ্টি পায়না সে
মুঠো মুঠো স্বপ্ন যার জন্য পায়না সে
ভালবাসা চিরকাল পায় অন্য কেউ।

ভালবাসি ভালবাসি ভালবাসি
শত জনকে এক মনেই
কারো স্পর্শ কামনা,মর্ম যাতনাতে
পুড়ে পুড়ে ক্ষয় হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।