প্রত্যাখ্যান
- আমিনুর রহমান (তপু রায়হান)
এ রকম প্রত্যাখ্যান কেউ করেনি
মুখের উপরে না বলে দেওয়া
অথবা সরাসরি তোমাকে ভালবাসিনা
এ দম্ভোক্তি দেখানো
এ স্পর্ধা তেজটুকুই ভালবাসে একজন পুরুষ
তোমাকে পেতেই হবে
এ মনোবল থাকতোনা যদি প্রথম প্রেমের প্রস্তাবেই
হ্যা বলে দিতে
তোমার না বলার ধরনটা আমার ভাল লেগেছিল
সত্যি সত্যিই যদি এ রকম প্রত্যাখ্যান না করতে কখনোই তোমাকে এতো বেশি ভালবাসতাম না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।