দেশের অসুখ
- আমিনুর রহমান (তপু রায়হান)

অসুখ করেছে গোটা বাংলাদেশের
ডাক্তার হয়েছে কতক মন্ত্রী
কেউ ডাক্তারি করছে গনতন্ত্রের
কেউবা করছে সমাজতন্ত্রী।

ফন্দি-ফিকির করছে কেউ
সারাবেই দেশের জ্বর
বক্তৃতা দিচ্ছে বড় গলায়
বিরোধীদল পাবেনা ছাড়।

এতো দেখছি রোগাক্রান্ত দেহে
দেশ ধর্ষিতা হয়ে মৃতপ্রায় যায় যায়!
বুদ্ধিজীবিরা ভাবতে ভাবতে ক্লান্ত
দিশেহারা হয়ে আছে মহাচিন্তায়!

দেশপ্রেম দেশপ্রেম নামে চলছে
স্বার্থে ভিনদেশী তাবেদার
কলকাঠি নাড়ছে আমলার দল
প্রতিবাদ করার নেই অধিকার।

এক মন্ত্রের বুলি শুনতে শুনতে
ছাপোষা জনতার হাসি পায়
শয়তান নিরবে বেকার বসে
দুই হাতে হাত তালি দেয়।

সাবাশ! সাবাশ! তুমি বাংলার বাঘ
দেশকে মলম দিয়ে করো উদ্ধার
দেশের সারা গা ভর্তি এলার্জিতে
তুমি ছাড়া কেউ নেই বাঁচাবার!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।