আজকাল অন্তরা তুমিও
- আমিনুর রহমান (তপু রায়হান)
আজকাল অন্তরা তুমিও
কেমন যেন ডাকাতের মতো হয়ে গিয়েছো?
লুট করেছ আমার সর্বস্ব
মাঝে মাঝে বজ্রপাত ঘটাও না হয় বৃষ্টিপাত
কখনো ভয় পেয়ে যায় যখন দেখি সজল চোখের কঠিন দৃষ্টিপাত
শেষ পর্যন্ত তুমিও শিখে গিয়েছ হিসাবের লেনা-দেনা
যত তালিকা তৈরী করেছ তুমি;আমি তার একটিও শোধ দিতে পারবোনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।