অনুকাব্য ৫২
- আমিনুর রহমান (তপু রায়হান)
সবচেয়ে বড় দুরাশার নাম কি জানো?
যেটা তুমি পেতে চাও সেটা না পাওয়া।
সবচেয়ে কমদামি সস্তা শব্দের নাম কি?
ভালবাসা,ভালবাসা আর ভালবাসা।
বেদনার মানে কি তোমার কাছে, বলবে?
অপূর্ণ প্রেমের একবুক দীর্ঘশ্বাসের নাম।
কেন মানুষ জেনে-শুনেও প্রেমে পড়ে?
সুখের জীবনটা মানুষের কাছে অসহ্য তাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।