মনে পড়ে ২
- আমিনুর রহমান (তপু রায়হান)

মনে পড়ে
কত কত স্বপ্নের জোস্নার জলে ভেসেছি দু'জনে
বৃষ্টির প্রহরে কত দৌড়ঝাঁপ
মিথ্যে স্বপ্নের পাগলকরা মোহ ডাকতো আমাকে
প্রেম বাটখারা দিয়ে করেছিলাম প্রেমের মাপ।

মনে পড়ে
রাত জেগে কথা বলা
পাগল পাগল অনুভূতি
খুব বিরক্ত হতে বুঝি
কখনো কি হয় অনুতাপ।

মনে পড়ে
শত বাঁধা উপেক্ষা করে হতো দেখা
ঝড়-বিপদ দুই পায়ে মাড়িয়ে
কখনো কখনো ঘটতো বজ্রপাত
তবুও শেষ হতোনা তোমার আমার আলাপ।

মনে পড়ে
সেইবার দীর্ঘ অপেক্ষার পরে মিলনক্ষণে
তোমার চোখ ছিল শিশিরভেজা টলমলে
দূরত্ব সৃষ্টি কেন হয়েছিল ভেবে ভেবে
আমার মনে জন্মেছিল সন্দেহের পাপ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026