বিপ্লবীদের দলে
- আমিনুর রহমান (তপু রায়হান)

বিপ্লবীদের দলে

আমিও যোগ দিয়েছিলাম বিপ্লবীদের দলে
কার্ল মার্কস,লেনিন,লিংকনের বিপ্লব নয় সেটা
প্রেমের জন্য বিপ্লবী
কেন আমাকে ভালবাসবে না?
দেখতে অসুন্দর!
না ভালবাসার যোগ্যতা নেই আমার!

আমি ডাক দিয়েছিলাম সংগ্রামের
যেদিন কেউ তোমাকে প্রেম প্রস্তাব দিতে গিয়েছিল
তোমাকে বিরক্ত করলে আমার শরীরে রক্তক্ষরণ হয়েছিল তখন
গর্জে উঠেছিলাম প্রতিহত করতে
তোমাকে বিজয় করার জন্য যুদ্ধে অংশগ্রহন করেছি দানবদের সাথে।

বিপ্লবী হুংকার দিয়েছি,ভালবাসা দিয়ে জয় করেছিলাম তোমার মনের রাজত্ব
বুকের ভেতরে মাদুর পেতে বসেছিলাম
যাতে কেউ প্রবেশের সুযোগ না পাই
আমার ভালবাসা ছিল একনায়কতান্ত্রিক
হয়তো এ কারনে তুমি ও উড়বার স্বাধীনতা চেয়েছিলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।