ভাল না লাগার অসুখ
- আমিনুর রহমান (তপু রায়হান)
ভাল না লাগার অসুখ
আমিনুর রহমান
ভাল না লাগার অসুখটা বোধ হয় তুমি চলে যাবার পরেই হয়েছে
কিছুই ভাল লাগেনা
বিষন্ন মনে কি এক দার্শনিক চিন্তাভাবনা
কেন মানুষ হারিয়ে যায় স্বার্থের নেশায়
কেন অতৃপ্তি নিয়ে জীবন্ত লাশ হয়ে ফেরে
এক হাজার একটা প্রশ্ন ঘুরপাক খায়
ভাল না লাগার অসুখটা হবার পর
বসন্তকে ও মনে হয় চৈতী খরা
হাসি মিলিয়ে যায় দু:খের কষে
আয়নার সামনে নিজের মুখটাকে বিচ্ছিরি লাগে
সূর্যপ্রদীপ ছিলো তুমি থাকার কালে
একসাগর পরিমাণ স্বপ্ন দেখিয়ে
কিভাবে এতো সহজে ভুলে গেলে??
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।