স্বপ্নের ফেরিওয়ালা
- আমিনুর রহমান (তপু রায়হান)

আমরা স্বপ্ন দেখি
এক উজ্জ্বল দিনের
ডানামেলে যেখানে পাখি ওড়ে
ধর্মের ভেদাভেদ ভুলে সব মানুষ যেখানে এক কাতারে

আমরা স্বপ্ন দেখি
শুভ্র মেঘের হাওয়াতে দেয় পাড়ি
রাতের তারার ভিড়ে রুপালি গালিচা বিছিয়ে যেখানে ভালবাসা বিক্রি করি

আমরা স্বপ্ন দেখি
সুন্দরভাবে বাঁচতে শেখার জন্য
মান-অভিমান,অভিযোগ ভুলে যায়
একটুখানি হাসি দেখার জন্য।

আমরা স্বপ্ন দেখি
এক আকাশ ছোঁয়া স্বপ্ন
অসীম সমুদ্র পার হবার স্বপ্ন
ঝড়ের কবলে পড়া অসহায় পথিকের বাঁচার স্বপ্ন

আমরা মানুষ
একেকটা স্বপ্নের ফেরিওয়ালা
একেকটা স্বপ্নের কারিগর
বিনি সুতা দিয়ে যত্নে গড়া স্বপ্নের পসরা মেলি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026