মনে পড়ে সেদিনগুলো খুব
- আমিনুর রহমান (তপু রায়হান)

মনে পড়ে সেদিনগুলো
যখন তোমাকে দেখার জন্য চরম উতলা আমি
সেইবার বড় মামা বলেছিলে
আমাকে নাকি বোকার দড়ি বেঁধে তাবিজ করা হয়েছে
আমি কথাটি শুনে হো হো করে হেসেছিলাম

মা আমাকে বলেছিল কি এমন দেখে পাগল হয়েছি আমি
অভিমান করে বাড়ি থেকে প্রথম বেরিয়ে পড়া উদ্দেশ্যহীন পথে একা
টেলিপ্যাথির মাধ্যমে তার সাথেই হলো দেখা
বুঝাতে পারিনি তার জন্য বাড়ি ছেড়েছি আমি

মনে পড়ে সেদিনগুলো খুব
বাবা যখন বলেছিল আমি আদরে আদরে বেয়াদব হয়েছি
খুব মার খেয়েছিলাম সেদিন
ভেঙে গিয়েছিল বাবার হাতের লাঠি
সব সহ্য করেও চুপ ছিলাম আমি

আমার প্রতি তখন সবার অনেক ক্ষোভ
নোয়াকাকা যখন মিথ্যা অযুহাতে আমাকে মেরেছিল
তখন বুঝেছিলাম আমি কতটা আশ্রয়হীন
মেনে নিতে নিতে আমি ক্রমেই সাহসহীন বাধ্যগত সন্তান হতে শিখেছি

মনে পড়ে সেই দিনগুলি
কলেজে যাওয়া নিষেধ হয়েছিল আমার
দেখা করা, কথা বলাতেও বারণ
তখন কান্নায় বালিশ ভিজিয়েছি আমি
ডানাভাঙা পাখির মতো ছটফট করেছি

মনে পড়ে সেই দিনগুলি
যখন অভিমানের রেশে তুমিও ভুল বুঝলে আমাকে
পর করে কাউকে আপন করে নিলে
আমার পৃথিবীটা খালি করে গিয়েছ চলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026