বজ্রকন্ঠের নিনাদ
- এ কে সরকার শাওন - বাঁশিওয়ালা

আর নয় ভয়ার্ত কন্ঠে পিছু হটা!
আজ এসপার কি ওসপার,
একটা না একটা কিছু হবে!
সাড়ে সাত কোটি বাঙ্গালী জেগেছে
ভুট্টো ইয়াহিয়া দাঁতভাঙা জবাব পাবে!

৭ মার্চে আর দেরী সহ্য হচ্ছে না,
আজ চুড়ান্ত ফায়সালার হবে!
স্বাধীনতা, ন্যায় ও সাম্যের মিছিলের
তোড়ে মেদিনী কাঁপবে ভবে!

পাকিরা পাততাড়ি গোটাবে
নতজানু হয়ে সারেন্ডার করবে!
লাল সবুজের পতাকা উড়বে
বিস্ময়ে বিশ্বের চোখ ছানাবড়া হবে!

সেটারই চূড়ান্ত রূপরেখা হবে
এই মঞ্চে প্রিয় নেতার বজ্রকন্ঠে!
উন্মত্ত জনতা পড়বে ঝাঁপিয়ে
থাকবেনা কেউ আর অবগুন্ঠে!

বাঙ্গালী গর্জে ওঠে দীক্ষা নিবে
ভারতচন্দ্র রায়গুনাকরের বাণী!
মন্ত্রের সাধন কিংবা শরীর পতন
সেই ঘোষনা দিবেন মহা সেনানী!

লাখো লাখো উন্মত্ত জনতার
প্রতীক্ষার হলো অবসান,
সব শেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ!
মাথা উঁচিয়ে বীর সেনানী
জণাকীর্নতায় মঞ্চে আরোহণ!


ভায়েরা আমার বলে শুরু হলো,
সে কি বজ্রকন্ঠের হুন্কার!
উপস্থিত লাখো শ্রোতা অমর হলো,
শুরু হলো নূতন ইতিহাস লিখার!

কথার বজ্রবানে জনতা বেসামাল
ইয়াহিয়ার মসনদ এক ঝাকি খেল!
পাকিস্তানের মাটি চিড়ে দু’ভাগ
মহা বিশ্বে বাংলাদেশ জন্ম নিল!

বাংলা মায়ের সেই বরপুত্র নেই
সে লভিয়াছে অমরত্বের স্বাদ!
আজো যাই যেথায় মানসপটে আসে
সেই তর্জনী আর বজ্রকন্ঠের নিনাদ!

শাওনাজ, ঢাকা।
৭ মার্চ ২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।