জিতবেই নিশ্চয়
- শেখ মাফিজুল ইসলাম
পরাজয়কে বরণ করো যদি
তুমিও পরাজিত,
মনের মধ্যে সাহস মরে যদি
জেতার আশাও মৃত।
মনের মধ্যে দ্বিধা থাকে যদি
পারবে-কি-পারবেনা
মনের কাছেই হেরে গেছো তুমি
অন্য কেউ তা’ জানবে না।
‘হারবে’ ভাবলে ভাবনা তোমার
বেড়েই যাবে দিন দিন
ইচ্ছা-শক্তির মরণ হ’বে
জমে যাবে বহু ঋণ।
যদি মনে ভাব অন্যের চেয়ে
কাজের মান- যে নিচু
হীনমন্যতা ছাড়বে- না তোমায়
ছুটবে সে পিছু পিছু।
সবার উপরে মাথা উঁচু ক’রে
দাঁড়াতে যদি চাও
সংকল্প অটুট রেখে
সামনে এগিয়ে যাও।
বলবান আর দ্রুতগামী যারা
জেতেনা সর্বদায়,
আত্মবিশ্বাসে বলীয়ান যারা
আজ হোক, কাল হোক
জিতবেই নিশ্চয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।