তরুন কবি
- আমিনুর রহমান (তপু রায়হান)

আমি এক তরুন কবি
সদা মনে গড়ি ছবি
রংতুলিতে আঁকি ফুল
হতে পারি বনফুল।

আমাদের নিয়েও চলে
অন্যায়-বৈষম্যর খেলা
কতক যৌথকাব্যর নামে
গড়ছে টাকার মেলা।

সম্পাদক আর প্রকাশনার
আছে গোপন চুক্তি
কবিতা প্রকাশের মোহে
হারিয়ে ফেলি যুক্তি।

যৌথকাব্য যৌথকাব্য-
যৌথকাব্যর আহ্বান
একককাব্য ছাড়া কারো
থাকেনা কোন দাম ।

বই বিক্রি করা কোন
কবির পেশা নয়
এই কারণে বই প্রকাশে
মনে অনেক ভয়।

স্বজনপ্রীতির অভিশাপে
তরুন কবি যায় ঝরে
গুনের কদর পায়না তারা
কেউ নেয়না তাঁদের গড়ে।

মনের কষ্ট মনে চেপে
লিখে যায় অবিরাম
নাহোক প্রকাশ তবুও
যদিও না পায় সম্মান।

আমার মতো তরুন কবিদের
বুকে জমা ঘৃণা আর ক্ষোভ,
নিত্য করে মিছিল-হরতাল
নিত্য মনে প্রতিরোধ-বিক্ষোভ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026