আল কুরআন
- সিবগাতুর রহমান

কি দারুন সুধা আছে আল কুরআনে!
কি দারুন যাদু আছে আল কুরআনে!
আঁধার কালো জগত মাঝে
নামলো আলো নতুন সাজে
সে আলো ছড়িয়ে গেলো সকল প্রাণে
কি দারুন সুধা আছে আল কুরআনে!

পাষাণের বুকে লাগলো আলোর ঢেউ
জগতে এমন যাদু আর দেখেনি কেউ
মধুর সুরে পাগল পারা
বেদুইন সবে দিশেহারা
থরে থরে কাঁপে তারা ঐশী বাণী শুনে
কি দারুন সুধা আছে আল কুরআনে!

আঁধারের মাঝে ফুটিল আলোর ফুল
সে ফুলের সৌরভে মুগ্ধ জাহেল কূল
আকুল হইল শত্রুর দল
সুমধুর সুরে হারাইল বল
এ সুরে কঠিন প্রাণে মধুর শান্তি আনে
কি দারুন সুধা আছে আল কুরআনে!
***

রচনাকাল: ০১ জানুয়ারি ২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026