শ্রদ্ধাঞ্জলি
- সিবগাতুর রহমান

যাদের জন্য মাকে বলি ‘মা’
তাদের তুমি স্বর্গবাসি কর,
যাদের জন্য মাকে বলি ‘মা’
তাদের তুমি তোমার আপন কর।
যাদের জন্য বাংলায় কথা বলি
আমার সকল পুণ্য তাদেরে দিও।
যাদের জন্য বাংলায় কথা বলি
এমন লক্ষ মানিক মোদেরে দিও।
যাদের জন্য সদাই উঁচু শির
আমরা আজি বিশ্ব মাঝে সেরা,
তাদের তুমি দান কর সুখনীড়
নিত্য যেন থাকে ফুলে ফুলে ঘেরা।
যাদের জন্য মাকে বলি ‘মা’
তাদের জন্য সাজাই ফুলের ডালি,
যাদের জন্য মাকে বলি ‘মা’
তাদের তরে জানাই
শত শ্রদ্ধাঞ্জলি।
****

রচনাকালঃ ৫ ফেব্রুয়ারী ২০১২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026