তোমার জন্য
- সিবগাতুর রহমান

তোমার জন্য পাখি গান গায়
আকাশে আকাশে উড়ে,
তোমার জন্য বিশ্ব বাগানে
শত ফুল ফোঁটে ভোরে।
তোমার জন্য পাহাড় চুড়ায়
ঝংকারে নাচে ঝরণা,
তোমার জন্য মেঘের সাথে
উথলিয়া উঠে মেঘনা।
তোমার জন্য তিমির আঁধারে
জোনাকিরা দেয় আলো,
তোমার জন্য চাঁদ মামা হাসে
দূর করে সব কালো।
তোমার জন্য রাত্রি জাগিয়া
নিজে নিজে সাজি কবি,
তোমার জন্য তুলির আঁচড়ে
একেঁ যাই সুখ ছবি।
***

রচনাকালঃ ১৩ জানুয়ারী ২০০৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026