স্বপ্নচুরি
- আমিনুর রহমান (তপু রায়হান)

প্রতিটা দিন স্বপ্ন চুরি হয় আমাদের
তোমাদের,তোমার,সবার
প্রতিটা দিন স্বপ্ন আসে যায়
কান্না করে, হাসে,মাতে খেলায়।

প্রতিটা দিন স্বপ্নচুরি হয় আমাদের
সবাই স্বপ্ন দেখাতে পারে শুধু
আমি স্বপ্নের পিছু ছুটে নিরুপায়
স্বপ্নের ফেরীওয়ালারা চলে যায়!

প্রেয়সী স্বপ্ন দেখায়,ভিখিরিও স্বপ্ন দেখে
টোকাই,পথশিশু,ধর্ষিতাও স্বপ্ন দেখে
আমরা স্বপ্ন দেখি নতুন জীবনের সুখের
মাঝে মাঝে ভাবি এতটুকু চোখ!
এতো স্বপ্নচুরি হবার পরেও এতো স্বপ্ন কিভাবে দেখে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।