তুমি একবার ডাক দিলেই
- আমিনুর রহমান (তপু রায়হান)
তুমি একবার ডাকলেই আমি ছুটে আসবো
কতদিন তোমার কন্ঠটা শুনতে পারিনা
বলতে পারো?তোমার জন্য কেন এতো মায়া হয়
তুমি ডেকেছিলে যে রাতে আমি ছুটে গিয়েছি
মৃত্যুগুহা আর দানবের ভিড় ঠেলেও কাছে গিয়েছি
তোমার ছলছল চোখ দেখে মায়ার জালে পড়েছি
তুমি ডাকলেই আমি সাগরের ডেউ হয়ে যায়
তুমি ডাকলেই আমি ঝর্না-নদী হয়ে যায়
হয়ে যায় রুপকথার স্বপ্নের রাজপুত্র
তুমি একবার ডাক দিলেই আমি ছুটে আসবো
মনের সুতোতে টান লাগলেই দিশেহারা হয়
তোমার ডাক উপেক্ষা করার সাহস আমার নেই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।