শেষ-যাত্রা
- আমিনুর রহমান (তপু রায়হান)

আমি আর আসবোনা তোমার দ্বারে ফিরে
কেন তুমি আমাকে ডেকে যাও বারেবারে?
তুমিহীন হয়ে বুঝেছি ভালবাসার মানে
কত কষ্ট-যন্ত্রণা সেটা আমার বালিশটাও জানে।

তোমার থেকে আড়াল হবো অনেক দূরে
মন পাখিটা গান গাইবে তখন বিরহী সুরে
তবুও ভাল হবে। তুমিহীন থাকার সাধনা
বিদায়বেলা কান্না করে দিওনা বেদনা।

আমার কষ্ট আমার থাক।তুমি কষ্ট পেওনা
তোমার কষ্ট দেখলে ঘুমাতেও যে পারিনা
অন্তরা,বলতে পারো?যদি ফেলেই যাবে চলে
তবে কেন এতো ভালবেসেছিলে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।