কবির মন
- আমিনুর রহমান (তপু রায়হান)

কবির মন কখনো স্হির থাকেনা
অধীর,ধৈর্য্যহীন জীবন
কখনো হাসলে ও ভাবে হাসছি কেন?
কাঁদলেও ভাবে বৃথা কেন কাঁদছি?
মনে শত প্রশ্নেরা দেয় উঁকি
উত্তর মেলাতে পারেনা আমৃত্যু

কবির কবিতা শুধু কল্পনা নয়
বাস্তবতার প্রতিফলন
মনের সাথে মনের বিরোধ
চাওয়া পাওয়ার দ্বন্দ্ব চিরকাল
প্রেমিক মন ব্যথিত হয় যেকোন আঘাতে
কখনো প্রকৃতি,কখনো প্রেম তার কবিতার বিষয়।

কবির কবিতার পেছনে একজনের ছায়া থাকে
যে থাকে কবির মনন সত্ত্বায়
কবির প্রেম-ভালবাসা শুধু তাকে ঘিরে
কবির না পাবার তীব্র ক্ষোভ
অপরাধবোধ তাকে তাড়িয়ে বেড়ায়
বারবার সে পিছু ফিরে।

ভালবাসা নয় আবেগের চাষবাস
ভালবাসা মনের ঘরে বসবাস
কবির চোখে থাকে আকর্ষিত টান
কখনো মনে জোয়ার,কখনো প্লাবন
কখনো ভাবনার সাগরে দেয় ডুব
কখনো নির্বাক চোখে থাকে নিশ্চুপ।

একটা কবিতার ছন্দ মেলাতে মেধার অপচয়
যত্নে গড়া অনেক কবিতা হারিয়ে যায়
তবুও কবি লিখে যায় প্রতিটা মূহুর্ত
কবির চোখে নারী প্রেমের অপূর্ব এক ঝর্না
কবি কল্পনায় স্নাত হয় কিশোরীর প্রেমে
বৃষ্টি,জোস্না,রংধনু,নীলাকাশ,সবুজ প্রান্তর
কবিকে প্রেরনা জোগায় প্রতিনিয়ত লিখতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026