কথা ছিলো
- আমিনুর রহমান (তপু রায়হান)
কথা ছিলো
দুজনে একটা কুড়েঘরে থাকবো
স্বপ্নের একটা পৃথিবী বানাবো
আমাদের সন্তান থাকবে
নাম রাখবো
অনেককিছু
কথা ছিলো
পূর্নিমা রাতে খোলা আকাশের নিচে শুয়ে থাকবো
গল্প করবো বাতাসের তানে
তোমাকে দেখবো মুগ্ধ নয়নে
উদাস উদাস স্বপ্ন
মনে তোলে ঝড়
কথা ছিলো
পাশাপাশি থাকবো
হাতে হাত রাখবো
কাঁদলে চোখের জল মুঁছে দেবো
হাসলে এনে দেবো তারার ফুল
মন দিয়ে মনকে ছুঁয়ে দেখবো।
কথা ছিলো
নদী দেখবো,সমুদ্র দেখবো
চর দেখবো,কাশবন দেখবো
তুমি মেঘবালিকা হবে
আমি হবো দুরন্ত পাখি
মাতাল ঝড়ো হাওয়াতে উড়বো।
কথা ছিলো
তোমাকে বউ বানাবো
রাজরানীর মতো সাঁজাবো
সম্পদ না থাক ভালবাসা দিয়ে
বলতে পারো অন্তরা,কেন
প্রতিশ্রুতিগুলো গিয়েছে হারিয়ে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।