নাম শেখ মুজিবুর রহমান
- আমিনুর রহমান (তপু রায়হান)

হে শ্যামল জননী,অবাক বিস্ময়ভরা চোখে তাকিয়ে ছিলে শতাব্দীকাল ধরে
শুধু একজন মহামানবের অপেক্ষায়
নাম শেখ মুজিবুর রহমান।

বাঙালি জাতির অতীতের ইতিহাস রক্তস্রোতের
বঞ্চনা আর শোষণের
বিদ্রোহ করেছিলেন একা একজন মহামানব
নাম শেখ মুজিবুর রহমান।

বারবার ডাক দিয়েছেন প্রতিবাদ আর প্রতিরোধের
জীবনের চৌদ্দটি বছর কারাগারে কাটিয়েছেন নির্বাসিত জীবন
বাংলার আপামর জনতার নয়নের মনি
নাম শেখ মুজিবুর রহমান।

একটি নামেই যতো সাহস-উদ্দীপনা সঞ্চার
একটি মহাকাব্যিক ভাষণে একটি জাতির জন্ম
জাতির ক্রান্তিকালে এক নির্ভীক নেতা
নাম শেখ মুজিবুর রহমান।

একটা মন্ত্রবাণীতে মানুষ অনুপ্রাণিত-আবেগাপ্লুত
ঠিক সময়ে জাতিকে দেখালেন মুক্তির পথ
স্বাধীন সোনার বাংলার একমাত্র স্বপ্নদ্রষ্টা
নাম শেখ মুজিবুর রহমান।

বাঙালি জাতির অস্তিত্বের প্রশ্নে সবাই যখন দিশেহারা
সাম্য-অধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিসংবাদিত লড়াকু
জনগণের প্রতি ছিল অপরিসীম ভালোবাসা
নাম শেখ মুজিবুর রহমান।

সাতই মার্চে শেখ মুজিবের বজ্রকণ্ঠে ঘটেছিল বিস্ফোরণ
এরপর থেকে নতুন ইতিহাস প্রতিরোধের আন্দোলন
ইতিহাস বিকৃত হলেও ভোলা যাবেনা অবদান
নাম শেখ মুজিবুর রহমান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।