স্বাধীনতা
- আমিনুর রহমান (তপু রায়হান)
মাগো,আজ হতে পাখির মতো আকাশে মেলবো ডানা
স্বাধীনভাবে উড়ে বেড়াবো কেউ করবেনা মানা।
বাংলার পথ-মাঠ,ওলি-গলি সব আমার চেনা-জানা
আকাশ-নদী,ফুল-পাখি,গাছ-গাছালি চেনা ঠিকানা।
মাগো,আমার ইচ্ছে করে রঙীন প্রজাপতি হতে
ইচ্ছে করে ফুলপরীদের সাথে পরীর দেশে যেতে
ইচ্ছে করে পাখির মতো মিষ্টি গান গাইতে
ইচ্ছে করে নদীর মোহনাতে ডিঙি নৌকা বাইতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।