অব্যক্ত আশা
- আমিনুর রহমান (তপু রায়হান)

না চাইতে তোমাকে পেয়েছি
ছবি হয়ে থাকো মনের ফ্রেমে,
রিক্ত আমার সিক্ত শীতল ছোঁয়ায়
নব জীবনে মত্ত পাগল প্রেমে।

বুঝিনি মনের তীব্র হাহাকার
ঝড়ের উত্তাল জোয়ার,
বেদনায় দগ্ধ নীল আকাশ
না পাওয়া হৃদয়ের আর্তনাদ।

আমার জীবন আলো-ছাঁয়ার
মাটি-আকাশসম ব্যবধান
রবির প্রভাতে দিও প্রতিদান

বেদনার রঙে দিশেহারা পাখি
দখিনা বাতাসে মেলে আঁখি
না পাওয়া সুখ মনে পুষে রাখি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।